ঢাকা   ০৩:৪৩:৫৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত,আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নুর হোসেন (৪২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এক এএসআইসহ আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাইক্রোবাসযোগে টহল ডিউটি পালন করছিল সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পেছন দিক থেকে পুলিশের ব্যবহৃত ওই মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল নুর হোসেন নিহত হন। এ সময় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এএসআই মহসিন (৩৮), কনস্টেবল ইসমাইল হোসেন (৩৩) ও মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত কনস্টেবল নুর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আর আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি