1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার মুক্তির দাবি হঠাৎ হাইকোর্টের সামনে সড়ক অবরোধ, ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবি হঠাৎ হাইকোর্টের সামনে সড়ক অবরোধ, ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৪৭ বার

নিজস্ব প্রতিবেদক | চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন । এক পর্যায়ে পুলিশীী একশনে অবরোধকারিরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বেশ কিছু সংখ্যক গাড়ি ভাংচুর করে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিলটি নিয়ে হাইকোর্টের সামনে এসে সড়ক অবরোধ করেন। বিএনপি নেতাকর্মীরা এসময় রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা খালেদার মুক্তির দাবি জানান। পরে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে সরে যান তারা।

এসময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীদের মধ্য থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে তাদের ছত্রবঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার কিছুক্ষণ আগে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ফটকে জড়ো হন। প্রধান বিচারপতি যেখানে বিচার কাজ পরিচালনা করেন তার সামনের মূল রাস্তায় বসে যান তারা। এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে স্লোগান দেয়া শুরু করেন।

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কোর্টের সকল গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net