1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : রমেশ চন্দ্র সেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : রমেশ চন্দ্র সেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৯১ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, সরকারকে বেকায়দায় ফেরার জন্য একটি কুচক্রি মহল বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যারা এ কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে আয়োজিত অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীরের নিজস্ব তহবিল থেকে আড়াই ল টাকা ব্যয়ে সদর উপজেলার নারগুন, সালন্দর, আক্চা, শুখানপুকুরী ও পৌরসভার ৩১ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে ৩১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন নিরলসভাবে কাজ করছে। দেশের ব্যাপক উন্নয়ন দেশে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে সরকারের বিরুদ্ধে। তারা নানা ভাবে ষড়যন্ত্র করছে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য। যারা ষড়যন্ত্র করছে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে।

তিনি বলেন, নারীরা এগিয়ে যাচ্ছেন দেশের উন্নয়নে নানা ভাবে সহযোগিতা করে। পুরুষদের পাশাপাশি নারীরাও এখন স্বাবলম্বী। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নানা প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে নারীরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করছে।

দেশে পিঁয়াজ নিয়ে একটি মহল ষড়যন্ত্র করেছেন; আর এখন লবণ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে কোন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন ঘাটতি নেই। যারা দেশের বাজারকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net