1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি’তে ফিরছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

বিএনপি’তে ফিরছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫০৫ বার

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক মতানৈক্য সহ নানা ইস্যুতে এলডিপি থেকে বিএনপিতে ফিরছেন প্রভাবশালী চার নেতা এমন খবরটি যখন নিশ্চিত প্রায় ঠিক তখন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদও বিএনপিতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর হাত ধরে বিএনপি’র রাজনীতি করা ড. রেদোয়ান আহমেদ সহ বেশ কয়েকজন নেতা ২০০৬ সালে বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নামে নতুন দল গঠন করেন। পরে আবার ২০১৪ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে ঐক্য করেন তারা।

সম্প্রতি জাতীয় মুক্তিমঞ্চ ইস্যুতে মতবিরোধকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সাবেক এমপি আবদুল করিম আব্বাসী, সাবেক এমপি আবদুল্লাহ, সাবেক এমপি আবদুল গণি ও শাহাদাত হোসেন সেলিম বিএনপি ফেরা প্রায় চূড়ান্ত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নীতিনির্ধারকরা এ বিষয়ে সবুজ সংকেতও দিয়েছেন এসব নেতাকে। যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে ফিরিয়ে নেয়া হবে।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে বিএনপির পক্ষ থেকে ন্যূনতম বার্তা দেয়া হলে তিনিও যে কোনো সময় দলত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ড. রেদোয়ান আহমেদ বিএনপি ফেরার সম্ভবনা অনেকটা এগিয়ে থাকলেও একটি দলের মহাসচিব বিএনপিতে ফিরতে পদ-পদবী নিয়ে চলছে দফায় দফায় আলোচনা এমন তথ্য নিশ্চিত করেন একটি বিশ্বস্থ সূত্র।

এদিকে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়- এলডিপির সাংগঠনিক কর্যক্রমে ক্ষুব্ধ হয়ে গত ২৬ জুন পদত্যাগ করা জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি আবদুল করিম আব্বাসী, সাবেক এমপি আবদুল্লাহ ও সাবেক এমপি আবদুল গণি ছাড়াও দলটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ফিরছেন।

গত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীতা নিয়ে এলডিপির নেতৃবৃন্দের মধ্যে ফাটল সৃষ্টি এবং সর্ব শেষে দলটির জাতীয় নির্বাহী কমিটি গঠনের পর কমিটিতে সেলিম এর জায়গা না হওয়ায় এলডিপিতে সাংগঠনিক মতানৈক্য চরম পর্যায়ে পৌঁছে।

এ ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানান- এক সময় বিএনপিতে আমরাই ছিলাম। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমরা নতুন দল গঠন করি। আর ওই দলটির আমি মহাসচিব। বিএনপিতে ফেরার জন্য আমার কাছে প্রস্তাব এসেছে তবে এখনই ফিরছি এমনটি সত্য নয়। যেহেতু আমি একটি দলের মহাসচিব এখন পূণ:রায় যদি বিএনপি ফিরে যাই সেখানে আমাদের সম্মান জনক পদও থাকতে হবে। বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net