1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি? - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫২৩ বার

খন্দকার আলমগীর হোসাইন : গতকাল জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন সাবেক সেক্রেটারি বর্ষিয়াণ রাজনীতিক ডা. সফিকুর রহমান। সেক্রেটারি আমির নির্বাচিত হওয়ায় সেক্রেটারি পদটি খালি হয়।
জল্পনা-কল্পনা শুরু হয় কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল?
নাম প্রকাশ না করা শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ বেশ কয়েকজন নেতা শ্যামল বাংলাকে জানান, আমিরের শপথের পর নির্বাহী কমিটির সবায় সেক্রেটারি নিয়ে আলোচনা হবে। এরপর আমিরে জামায়াত সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করবেন।
তারা জানান, সেক্রেটারি হওয়ার দৌড়ে রয়েছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান।
তারা নিশ্চিত করেছেন এই চারজনের একজনই সেক্রেটারি জেনারেল হচ্ছেন।
এর মধ্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের সাবেক এমপি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য, বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
মিয়া গোলাম পরওয়ারও সাবেক এমপি ও দলের নায়েবে আমির। বাড়ি খুলনায়।
হামিদুর রহমান দলের নির্বাহী কমিটির সদস্য এবং কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক এমপি।
মাওলানা রফিকুল ইসলাম খান বর্তমানে সহকারী সেক্রেটারি জেনারেল, এর আগে তিনি ঢাকা মহানগর আমির ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।
এদের মধ্য থেকে যে কেউই সেক্রেটারি জেনারেল নির্বাচিত হতে পারে। কয়েকদিনের মধ্যে সেক্রেটারি জেনারেল কে হচ্ছেন তা পরিষ্কার হয়ে যাবে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net