1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালতের রায়কেও তোয়াক্কা করছেন না মামলাবাজ নবী ও ইউসুফ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

আদালতের রায়কেও তোয়াক্কা করছেন না মামলাবাজ নবী ও ইউসুফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৫১১ বার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির কাদবা গ্রামের দুই সহোদর মাস্টার হায়াতুন নবী ও আবু ইউসুফ।
আতাউর রহমান চাচা ও চাচাতো ভাই আবদুল মালেক এবং দুই সহোদরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। যা গ্রাম থেকে শুরু করে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজজাহান মজুমদারসহ বহুবার শালিশ মীমাংসা করে। কিন্তু পরক্ষণে নবী গংরা সবাইকে অপেক্ষা করে চতুরতার আশ্রয় নেয়।
আপন চাচা ও চাচাতো ভাইয়ের নামে নাঙ্গলকোট থানা সব কিছু অবগত থাকায় আদালতে গিয়ে অন্তত পাঁচটি মামলা করে নাজেহাল করে আসছে মামলাবাজ নবী।
সম্প্রতি তাদেরই করা এক মামলায় আদালত বিরোধপূর্ণ পুকুর সম্মিলিত খরচে ভরাটের আদেশ দেন কুমিল্লার বিজ্ঞ আদালত।
আদালতের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রায় অগ্রাহ্য করে আসছে। এর প্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে নবী ও ইউসুফের বিরুদ্ধে এফআইআর করে।
গত ১/৪/১৯ ইং করা মামলাটির রায় হয় ১৭/১০/১৯ইং, যার নং ১৯০/১৯ ইং। আসামিদ্বয় নবী ও ইউসুফ রায় অমান্য করায় গ্রামের সকল নেতৃস্থানীয় লোকের স্বাক্ষর নিয়ে ২৬/১১/১৯ ইং তারিখে আদালতে মামলা করেন আতাউর রহমান। যার নং ৭৬৮/১৯।
আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করে আসামিদের ধরার জন্য নাঙ্গলকোট থানাকে নির্দেশ প্রদান করে।
এদিকে মামলাবাজ নবী ও ইউসুফ আবারও আতাউর ও তার ছেলের বউদের আসামি করে মামলা করার পাঁয়তারা করছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net