1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় বাস উল্টে ১জন নিহত আহত ৩০ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

কুমিল্লায় বাস উল্টে ১জন নিহত আহত ৩০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৬ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজার এলাকায় বাস উল্টে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ফেনী থেকে ছেড়ে আসা ঢাকা গামী স্টার লাইন পরিবহনের একটি বাস সকাল সাড়ে নয়টায় মহাসড়কের নাজিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়।

এসময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। নিহত জিয়া উদ্দিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুন্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net