1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গলিয়ারা ইউপি নির্বাচন; ভোট শুরুর অাগেই গোলাগুলি, ভাংচুর, ককলেট নিক্ষেপ, কেন্দ্র দখল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

গলিয়ারা ইউপি নির্বাচন; ভোট শুরুর অাগেই গোলাগুলি, ভাংচুর, ককলেট নিক্ষেপ, কেন্দ্র দখল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৮ বার

কুমিল্লা প্রতিনিধি:
গোলাগুলি, কেন্দ্র দখল, হাত বোমা বিষ্পোরণ, ভাংচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নির্বাচন শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর-২০১৯) সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। এছাড়া শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে ৫ জন অাহত হয়েছে। তারা সকলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অাছেন। শুভপুর কেন্দ্রের কৃষ্ননগর গ্রামের ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ নং বুথের সকল ভোটারদের বেলা ৯ টার পূর্বে কেন্দ্র থেকে বিদায় করে দেওয়া হয়েছে।

অাহত অাবুল বাশার পিতা হাজী অাবদুল অাজিজ অভিযোগ করেন, তার ছেলে কেন্দ্র যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিন ( ফুটবল মার্কা)র সমর্থকরা মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের গুলি করে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ৭ জন অাহত হয়।

যশপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বিজয় কুমার দাস বলেন, ভোট কেন্দ্রের মধ্যে কোন সমস্যা হয়নি। বাহিরে হলে হতে পারে। ভিতরে খুব সুন্দর ভাবে ভোট হচ্ছে।

শুভপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বলেন, নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ হচ্ছে। অামরা যথাযথ ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। যদি কোন অনিয়মের খবর পাই, সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net