1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টানা দু’দিন বন্ধ থাকার পর রাজশাহীতে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

টানা দু’দিন বন্ধ থাকার পর রাজশাহীতে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৯ বার

মঈন উদ্দীন: টানা দু’দিন বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে পাওয়া যাচ্ছে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের আগাম টিকিট। এছাড়া মিলছে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেসের টিকেটও। আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে ধূমকেতু ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা রয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, গত দু’দিন থেকে আগাম টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে আন্তঃনগর ট্রেন বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে। সন্ধ্যায় শুরু হয় পদ্মা এক্সপ্রেসের টিকিট বিক্রি। শিগগিরই ধুমকেতু এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হবে।
তিনি বলেন, ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী প্রতিটি আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। পরিবর্তন হচ্ছে বিভিন্ন ট্রেনের র‌্যাক। এজন্য এই দু’দিন সাময়িকভাবে আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল। আসন বিন্যাস চূড়ান্ত হওয়ায় আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বলেও জানান এই রেলওয়ে কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net