1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তি দাবীতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তি দাবীতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট:
দ্রব্যমূল্যের উর্ধগতি ও দলীয় চেয়ারপাসন কারারুদ্ধ খালেদা জিয়ার মুক্তি দাবীতে বাগেরহাট জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার দুপুরে পুলিশের বঁাধার মুখে সরুই এলাকায় জেলা বিএনপি অফিসের গেটে বিক্ষোভ সমাবেশ করে।
বিএনপি অফিসের গেটে বিক্ষোভ সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এমএ সালাম, সহ সভাপতি সরদার ওজিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপি সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী রবি, রামপাল উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, শাসকদলের নেতারা সিন্ডিকেটের মাধ্যমে পেয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের সংকট সৃষ্টি করে ক্রেতা সাধারনের কাছ থেকে হাজার-হাজার কোটি টাকা লুটে নিয়েছে। সরাসরি এই সিন্ডিকেটের সাথে আওয়মী লীগ দলীয় ব্যবসায়ী-আমদানীকারকরা জড়িত থাকায় সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে কারারুদ্ধ করে তার কন্ঠ রোধ করে এভাবে হাজার-হাজার কোটি টাকা লুট করে তা বিদেশে পাচঁার করা হচ্ছে। এই অবস্থায় বক্তরা অবিলম্বে দলীয় চেয়ারপাসন কারারুদ্ধ খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net