1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নাঙ্গলকোটে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫২৮ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোটে ডোবার পানি থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের কপালে রক্তাক্ত জখম দেখা গেছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, রোববার সকালে হাফেজ ওসমান নামে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে লাশের খবর জাতীয় জরুরী সেবায় জানায়। পরে লুধুয়া গ্রামের পশ্চিম পাড়ার হাবিবুর রহমানের নিচু জমির পানি থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net