1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বিজয় দিবস উদযাপিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বিজয় দিবস উদযাপিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৯ বার

সুফিয়ান রাসেল, কুমিল্লা :
বিজয় র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আঞ্চলিক সংগঠনগুলো।
পরে সকাল ১১টায় আইন অনুষদের ডিন মোঃ রশিদুল ইসলাম শেখ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্নপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালী। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির। তিনি আরও বলেন, আমরা যা বলি, তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি, তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের ডিন, প্রক্টর, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।
এর আগে গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net