ঢাকা   ০১:১৬:১৯ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

শৈলকুপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাদাপাড়া ব্রীজ এলাকায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরালী হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে ভ্যানযোগে নুরালী হোসেন শৈলকুপা আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে নুরালী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি