1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগিকে চিকিৎসা দিলেন দেড়’শ চিকিৎসক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগিকে চিকিৎসা দিলেন দেড়’শ চিকিৎসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৪ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রেগিকে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী সরকারি কেসি কলেজে এ ক্যাম্পের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম।
ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, সরকারি স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। সম্পদের অভাব নেই, শুধু প্রয়োজন উদ্যোগ ও আন্তরিকতার। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলি যোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডাঃ প্রফেসর অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতনা, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, উপ-সচিব মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু. অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি।
পরে দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১’শ ৫৫ জন ডাক্তার রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা পেতে সকাল থেকে রোগিরা এসে কলেজ ক্যাম্পাসে ভিড় করে। আয়োজকরা জানান, প্রায় ৩ হাজার রোগিকে সেবা প্রদান করা হয়। ব্যবস্থাপত্রসহ রোগিদের কিছু ওষুধও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net