1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল রাসিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল রাসিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮০ বার

মঈন উদ্দীন: মহানগরীতে বসবাসরত খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে নগরভবন চত্বরে প্রায় সাড়ে ছয় শতাধিক মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের আত্মিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের (মুক্তিযোদ্ধাদের) সম্মান মানেই রাজশাহী মহানগরবাসীর সম্মান, আপনাদের সম্মান মানেই রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মান। আপনাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা নুর কুতুবুল আলম, বীর মুুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সকল শহদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে দুপুর থেকে বীর মুক্তিযোদ্ধা নগর ভবনে জড়ো হতে থাকেন। প্রত্যেককে রাসিক মেয়রের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net