1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে জেলা প্রশাসকের দিনব্যাপি বিভিন্ন দপ্তর পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল

নবীনগরে জেলা প্রশাসকের দিনব্যাপি বিভিন্ন দপ্তর পরিদর্শন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৬ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সোমবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভোলাচং কমিউনিটি ক্লিনিক, স্থানীয় এনজিও হোপ, নবীনগর পৌরসভা, নবীনগর থানা, ইউএনও অফিস,
উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এছাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর শুভ উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়াসামগ্রি বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ রনোজিত রায়, পুলিশ পরিদর্শক রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

শত ব্যস্ততার মাঝেও এ পরিদর্শন করায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net