ঢাকা   ০১:১৪:০২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালাল আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান: নোয়াখালী জেলা শহরের সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলের দিকে নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)। এ সময় নুর হোসেন নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সুধারাম মডেল থানার পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি