ঢাকা   ০৫:০২:০১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৫০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, কক্সবাজার থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল ৩টায় এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া অফিসার আফাস উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়শনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, নাছির উদ্দিন, ওমর ফারুক, খালেদ আজম বিপ্লবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দলের মুখোমুখি হয় রাঙ্গামাটি জেলা ফুটবল দল। এদিকে আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রথমবারেরমতো জাতীয় পর্যায়ের এ খেলার চট্টগ্রাম বিভাগীয় ভেন্যুও কক্সবাজারে হবে বলে নিশ্চিত করেছেন ডিএফএ সভাপতি ফজলুল করিম সাঈদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি