1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চৌদ্দগ্রামে মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিল পাঁচরা জনকল্যাণ সংস্থা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

কুমিল্লা চৌদ্দগ্রামে মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিল পাঁচরা জনকল্যাণ সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৫০৪ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ জন হতদরিদ্র ছাত্রীকে মেধা বৃত্তি এবং মেধাবী ছাত্রীদেরকে উদ্দীপনা পুরস্কার প্রদান করলো উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “পাঁচরা জনকল্যাণ সংস্থা”।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভাধিন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগ নেতা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরু।

পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিদ্যালয়ের শিক্ষক মো. মোর্শেদ আলম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজী মাসুম, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন, জামাল উদ্দীন খন্দকার, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, ফাহাদ আহমেদ পাটোয়ারী, ডা. ইউসুফ হোসাইন সুমন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. আমির হোসেন, সদস্য মো. শওকত আকবর, রেদওয়ানুল করিম, পৌর যুবলীগ নেতা লোকমান হোসেন, এমরান হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুর রহিম সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net