1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে কভার্ডভ্যান চাপায় পোশাক কর্মকর্তা নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় পোশাক কর্মকর্তা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৪৪৩ বার

ফজলে মমিন, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ডভ্যান চাপায় বুধবার সকালে সাইকেল
আরোহী এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। চন্দ্রার পল্লীবিদ্যুৎ
এলাকায় রাস্তা পরাপারের সময় ভ্যান চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি কালিয়াকৈর থানা পুলিশের কাছে
হস্তান্তর করেছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, নিহত
সাইকেল আরোহী মো. আনসার আলী (৩৬), তিনি স্থানীয় কালামপুর নামক স্থানে
ভাড়া থেকে চন্দ্রার পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ এ্যাপারেলস নামের
পোষাক কারখানার জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ইটিপি’র ইনচার্জ ছিলেন। তার
গ্রামের বাড়ি রংপুরের কোতোয়ালী থানার বকশিপাড়া তালিচোরা এলাকায়।

কালিয়াকৈর থানার এসআই মো. সোহেল রানা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে
বাইসাইকেলযোগে কারখানায় যাওয়ার পথে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তা
পারাপারের সময় গাজীপুরগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে মহাসড়ক পুলিশে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net