ঢাকা   ০৮:৩০:৫৪ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান

চকরিয়ায় মহাসড়ক মাতিয়ে মুজিববর্ষের বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৮০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় ‍”সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষ শুরু হওয়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহাসড়ক মাতিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শনিবার ১১জানুয়ারি সকালে পৌরশহরের চিরিঙ্গা ডাক বাংলাে থেকে র‌্যালিটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে আলোচনা সভা মিলিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে বিশাল র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী ফজলুল করিম সাঈদী, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মন্নান, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী হায়দার আলী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হাজী কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি