ঢাকা   ০৪:৩১:৩১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চকরিয়ায় ১কোটি ৬২লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৬৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া:: চকরিয়ায় এলজিইডি বাস্তবায়নে ১কোটি ৬২লাখ টাকা ব্যয়ে বদরখালী-চৌয়ারফাঁড়ি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার ৪জানুয়ারি দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য হাজী মো. আবু তৈয়ব, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী কমল কান্তি পাল, বদরখালী ইউপি চেয়ারম্যান মো. খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান নূরুল হোসাইন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
সূত্রে জানা গেছে, ৮৬০ মিটার বদরখালী ইউপি অফিস-চৌয়ারফাঁড়ি সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন কাজে ব্যয় হবে ৬০ লক্ষ টাকা এবং ১১৩৫ মিটার চৌয়ারফাঁড়ি-বদরখালী সড়ক কার্পেটিংয়ের উন্নয়ন কাজে ব্যয় হবে ১কোটি ২ লক্ষ টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি