1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া কোরক বিদ্যাপীঠে গণতন্ত্র চর্চার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

চকরিয়া কোরক বিদ্যাপীঠে গণতন্ত্র চর্চার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৩৭০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া কোরক বিদ্যাপীঠে গণতন্ত্র চর্চার জন্য মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ শনিবার ২৫জানুয়ারি বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা দুপুর ২টা পর্যন্ত চলে ক্ষুদে ছাত্র প্রতিনিধিদের ভোট উৎসব। এ আমেজ প্রত্যক্ষ করেছেন শিক্ষক-শিক্ষানুরাগি ও অভিভাবকগণ। এতে সহস্রাধিক সংখ্যক ভোটারদের হিসাব-নিকাশের ভোটে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮জন ছাত্রপ্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচিতরা যথাক্রমে- ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. আল জিসান (প্রাপ্ত ভোট ৬৮৬) ও একই শ্রেণির তামিম মাহমুদ (প্রাপ্ত ভোট ৬১৮), ৭ম শ্রেণির ছাত্রী তোহফায়ে জান্নাত মাইসা (প্রাপ্ত ভোট ৪৮৭) ও একই শ্রেণির সুমাইয়া ইসলাম রোজ (প্রাপ্ত ভোট ৩৬৫), ৮ম শ্রেণির ছাত্র আরফাতুল ইসলাম পায়েস (প্রাপ্ত ভোট ৫৯৫) ও একই শ্রেণির শাহরিয়ার হোসাইন ওয়াসিম (প্রাপ্ত ভোট ৩৭১), ৯ম শ্রেণির ছাত্র আশফিকুর রহমান আরিয়ান (প্রাপ্ত ভোট ৪২০) এবং ১০ম শ্রেণির ছাত্র ইমরানুল ইসলাম ইমু (প্রাপ্ত ভোট ৭৪৭)। এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চরিত্রে অভিনয় করে শিক্ষার্থীরা। ভোট শেষে মূল চরিত্রে আসেন প্রধান শিক্ষক নূরুল আখের। তিনি শিক্ষার্থীদের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের, শিক্ষক প্রতিনিধি নূরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net