1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪২৯ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানউন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলেজ বাংলা বিভাগের নিজস্ব ক্লাসরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রতন আলী।

এসময় প্রধান অতিথি চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার বলেন, আমরা একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই। একই সাথে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা যেন নিয়মিত উপস্থিত থাকে এ জন্য আমরা সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। এ জন্য তোমাদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, তোমারা মনে রাখবে তোমার ভাগ্য পরিবর্তন এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে কেউ ব্যর্থ হন না। একই সাথে নিয়মিত ক্লাসের মাধ্যমে ছাত্র শিক্ষকদের মাঝে একটা ভালো ভ্রাতৃত্ব তৈরী হয়। ভালো কিছুর জন্য সব সময় আমাদের প্রশাসনিক থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রধান মোস্তফা সারওয়ার খান, শিক্ষক পরিষদের সম্পাদক মো.শাহ পরাণ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রতন আলী, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net