1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে হাসপাতাল মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা সর্বত্র নিন্দার জড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

নাঙ্গলকোটে হাসপাতাল মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা সর্বত্র নিন্দার জড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৭১ বার

স্টাফ রিপোর্টার, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোটের পাটোয়ারী জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলায় আসামী করায় উপজেলার সর্বত্র নিন্দার জড় বইছে। স্থানীয়রা বলেছেন, সাইফুল ইসলাম পাটোয়ারী নাঙ্গলকোট পাটোয়ারী জেনারেল হাসপাতালের মালিক ও উপজেলা প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। কমিটি নির্বাচনের সময় নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের
মালিক কামরুল হাসান স্বপনও একই পদে নির্বাচন করে সাইফুল ইসলামের নিকট পরাজিত হয়। তাছাড়া তাদের মধ্যে ব্যবসায়ী দ্বন্ধ ও রয়েছে বলে জানা যায়। তখন থেকে সাইফুলকে ঘায়েল করার জন্য স্বপন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফন্দি আঁটে। গত শনিবার বিকালে স্বপনের মালিকাধীন নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের প্রাইভেট প্র্যাকট্রিস করা ডাক্তার জহির উদ্দিন বাবর স্থানীয় একটি মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বের হলে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় জেনারেল হাসপাতালের মালিক স্বপনের সহযোগীতায় ডা. জহির উদ্দিন বাবর বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় স্বপন তার পুরনো দিনের শুত্রæতা উঠাতে পাটোয়ারী জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলাম পাটোয়ারীকেও আসামী করা হয়। গতকাল সোমবার সাইফুল কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। তার পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট জাহরুল ইসলাম। মামলার বিষয়ে ডাক্তার জহির উদ্দিনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি ফোনে কোন ধরনের বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেয়।নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের মালিক কামরুল হাসান বলেন, মামলা করার সাথে তিনি জড়িত নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net