1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি জবর দখলকারী চক্র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি জবর দখলকারী চক্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৩৬৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের সড়যন্ত্রে মেতে উঠেছে এলাকার একটি জবর দখলকারী চক্র।প্রতিকারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুবিধাবাদের রোষানলে পড়া আনোয়ার।প্রাপ্ত অভিযোগে জানাযায়,বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত বারিক শেখের পুত্র আনোয়ার শেখকে তার শ্যামবাগাত গ্রামের সম্পতি থেকে একটি অসাধু চক্র উচ্ছেদ করার জন্য বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ,মিথ্যা মামলাসহ নানান প্রকার অপপ্রচার চালাচ্ছেন।ওই মহলটি সংখ্যলঘুর ধোয়া তুলে সর্বক্ষেত্রে তাৎক্ষনিক সুবিধা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।আর ওই জবর দখলকারীদের সাথে যুক্ত হয়েছেন এলাকার জালজালিয়াত চক্র কতিপয় ভুমিদস্যু।এরা যৌথ ভাবে মিলে আনোয়ারের জমিজমা গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে।সড়েজমিনে গিয়ে জানাযায়,শ্যামবাগাত গ্রামের মৃত গোপাল পদদের ৩ পুত্রের মধ্যে অমল্যুদে,শুকুমারদের এই দু,পুত্রের কাছ থেকে গত ৩/৮/৭৩ তারিখ ৪৩৭৩ নং কবলা দলিল মুলে ২একর ৬৪শতক সম্পত্তি বেলা রানী গং ক্রয় সুত্রে মালিক হন।গত ২/৫/৭৪ তারিখ ৬৮০০ নং কবলা মুলে সেই সম্পত্তি বেলা গং পাশ্ববর্তী পাগলা দেয়াপাড়া গ্রামের বারিক শেখ তার ছোট পুত্র আনোয়ার শেখ এর নামে ওই ২একর ৬৪শতক সম্পত্তি খরিদ করেন।সেই থেকে আনোয়ার ওই সম্পত্তিতে ভোগদখলে আছেন।এই সম্পত্তি থেকে আনোয়ারকে উচ্ছেদের জন্য গোপালের পুত্র মৃত নিতাই এর পুত্র সমর,মধাব,জগদিস ও বিশ্বজিতদে আনোয়ারের সম্পত্তি দখলের জন্য মিথ্যা মামলাসহ নানা রকম কুটকৌশল অবলম্ভন করেন।বার বার মামলায় হেওে গিয়ে বর্তমানে সংখ্যলঘু শব্দ ব্যবহার কওে নগদ সুবিধা নেওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছেন বলে আনোয়ার শেখ,সেলিম,হুমায়ুন,মিজানুর,লিয়াকত,নুর আলী,মো: শরীফ,সামছুজ্জামান,আমিরুল ইসলাম,আকরাম হোসেন,মো: তিতাসসহ এলাকাবাসী এপ্রতিনিধিকে জানান।এবিষয়ে নিতাই এর পুত্রদ্বয় অভিযোগ অস্বিকার করে বলেন,আনোয়ারের দলিলে তঞ্চকতা রয়েছে এবং আদালতে মামলা চলমান।স্থানীয় পিলজং ইউপি চেয়ারম্যান শামীম হাসান পলাশ বলেন,শ্যামবাগতে হিন্দুদের সম্পতি আনোয়ার দলিল অনুযায়ী দখলে গেছেন,প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।তবে এলাকার পরিবেশ ভালো আছে।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান,জমাজমির বিরোধের অভিযোগের কারনে ঘটনাস্থলে দুজন অফিসাকে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষকে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার সার্থে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net