ঢাকা   ০৪:৫১:২১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বালু দস্যুদের বিরুদ্ধে খবর প্রকাশ করায় শরনখোলায় সাংবাদিককে হত্যার হুমকি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলার কতিপয় বালু দস্যুর বিরুদ্দে খবর প্রকাশ করায় শরনখোলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এবং দৈনিক সংবাদ,সমাজের কথা ও অন-লাইন নিউজ পোর্টাল ডেইলী বাংলাদেশ ডটকম এর শরনখোলা প্রতিনিধি (সাংবাদিক) এমাদুল হক শামীমকে হত্যার হুমকি দেয়া হয়েছে । ২০, জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় শরনখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ ওই বালু ব্যাবসায়ীদের পক্ষ নিয়ে মুঠোফোনে এ হুমকি দেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক শরনখোলা থানায় একটি সাধারন ডায়েরী (জিড়ি) সহ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষনিক অবগত করেছেন । শামীম জানায়, বনভিবাগের অনুমতি ছাড়া পুর্ব সুন্দরবনের ভোলা নদীতে থেকে আত্মগাতী ড্রেজারের মাধ্যমে স্থানীয় কতিপয় অসাধু ব্যাবসায়ী অবৈধ ভাবে কয়েক দিন ধরে বালু তুলছিলেন । এ বিষয়ে তিনি গত ১৮, জানুয়ারী সংশ্লিষ্টদের সাথে আলাপ করে একটি প্রতিবেদন করেন তিনি । যা পরবর্তীতে ডেইলি বাংলাদেশ সহ কয়েকটি পত্রিকায় ছাপা হয় । ওই বালু ব্যাবসায়ীদের মধ্যে ভাইস চেয়ারম্যানের ভাই তারেক রয়েছে । হঠাৎ করে সোমবার সন্ধ্যা (অনুমান) ৭টা ২০ মিনিটের সময় আমার ০১৭১২১৭৫৭৯০ নং ফোনে চেয়ারম্যানের ০১৭১৩৮৬৫৮০৫ নম্বর দিয়ে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলে তোকে মেরে ফেলা হবে । ভবিষ্যতে তুই আমার নাম লেখার আগে ৭ বার চিন্তা করবি। আমি কত খারাব লোক তা তোদের জানা নাই । তোর প্রেস ক্লাবের গুষ্টি কিলাই । তুই আমার সামনে পড়বি না, তাহলে আস্তা রাখবনা বলে আমার কোন কথা না শুনে তিনি ফোনটি কেটে দেন । এ ঘটনায় শরনখোলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন । ভাইস চেয়ারম্যানের এ ধরনের আচারনের তীব্র নিন্দা জানিয়ে তারা বিষয়টির সুষ্ট তদন্ত ও বিচার দাবি করেন । তবে ,এর আগেও পারভেজ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস এবং সম্পাদক হুমায়ুন কবির সহ অনেক সংবাদ কর্মীর সাথে ক্ষমতার প্রভাব খাটিয়ে খারাপ আচারন করেছেন । এ বিষয়ে জানতে চাইলে ,চেয়ারম্যান পারভেজ দাবি করেন , তাকে কোন হুমকি দেওয়া হয়নি । বিষয়টি জানতে চেয়েছি মাত্র । শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ বলেন , বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান ,বিষয়টি আমি অবগত আছি ।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি