ঢাকা   ০২:১৪:৫০ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

হামলার পর ইশরাকের বাসায় এসে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৫৩৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল্লাহ মজুমদার ঃ ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আজ দুপুর ৩টা ২০ মিনিটে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে ২টা ৪০ মিনিতে সাক্ষাতের জন্য ইশরাকের গোপিবাগের বাসায় আসেন রবার্ট।

রবার্ট চ্যাটার্টন বলেন, আমি সকল মেয়র প্রার্থীদের সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু হওয়া সকলেরই কাম্য। আশা করবো সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। রবার্ট আরো বলেন, নির্বাচন পরিচালনা নিয়ে আমরা নির্বাচন কমিশনার সাথে কথা বলেছি।

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট বলেন, নির্বাচনে সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয়, কোন ধরণের সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি