1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষাসৈনিক আবু সিদ্দীকের মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশনের শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

ভাষাসৈনিক আবু সিদ্দীকের মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশনের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৩৫৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
বিশিষ্ট সমাজসেবক, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষাসৈনিক, তৎকালীন ফাইজার ল্যাবরেটরিজ লিমিটেডের সাবেক উর্ধতন কর্মকর্তা এবং শহরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিরাময় ডায়াগনস্টিক সার্ভিসের উপদেষ্টা মুহম্মদ আবু সিদ্দীকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে মাজহারুন-নূর ফাউন্ডেশন।

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বরিষ্ঠ চিকিৎসক ডা. এ. এ. মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক গবেষণামূলক সামাজিক উদ্যোগ মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ এক শোক বাণীতে ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন প্রগতির যাত্রী এবং বাংলা ভাষা ও বাংলাদেশের গণমানুষের মুক্তি আন্দোলনের একনিষ্ঠ সংগঠক।

কিশোরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীকের অবদান উজ্জ্বল বলে উল্লেখ করে ড. মাহফুজ পারভেজ এই বরেণ্য ব্যক্তিত্বের জীবনস্মৃতি ও কর্মকে যথাযথভাবে সংরক্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীক ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net