1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আত্মহত্যাকারী পুলিশের স্ট্যাটাস : শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান 

আত্মহত্যাকারী পুলিশের স্ট্যাটাস : শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪১৮ বার

আবদুল্লাহ মজুমদার : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর মিরপুরে নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। তার নাম আবদুল কুদ্দুস। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।
আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে আবদুল কুদ্দুস পিস্তল দিয়ে পেটে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা গেছেন। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।

জানা গেছে, আবদুল কুদ্দুস পারিবারিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে ওই পুলিশ সদস্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যাটাসে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও স্ত্রী ও শাশুড়ির নামে বিভিন্ন কথা লিখেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।মৃত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতনের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…।

তবে অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কী না তা আগে খবর নেবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মত। সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

উত্তর বিভাগ (এসটিএফ)

মিরপুর ১৪ ঢাকা।

আত্মহত্যাকারী পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. শাহাদৎ হোসেন বলেন, এ ব্যাপারে জানা জানা নেই। আমি খোঁজখবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net