1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৪১০ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার বরুড়ায় ঘরে ঢুকে শরীফ উদ্দিন খান (৪৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় শরীফ উদ্দিন খান প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দুর্বল জানালার রড ভেঙে ঘরে ঢুকে করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোস্তাফিজুর রহমান। বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছি। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net