1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার আওলাদ হোসেন এর একটি কবিতা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার আওলাদ হোসেন এর একটি কবিতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৫০৬ বার

তোমার প্রত্যাবর্তনের খবর শুনে –
জনতার অভর্থনা মিছিলে লোকারণ্য রাজপথ,
জানলার গ্রিল ধরে দাড়িয়ে আছে কিশোরী
হাত নেড়ে অভিবাদন জানায় রাস্তার দুপাশে অপেক্ষারত মধ্যবিত্ত;
আর রাস্তার মোড়ে পুত্র হারানো পিতার,
জল ভরা চোখে চিকচিক করে উঠেছে স্বপ্নগুচ্ছ!

তোমার প্রত্যাবর্তনের খবর শুনে-
সন্তান হারানো জননী, ভাই হারানো বোন আর
পিতাহারা পুত্রের বুকে জেগে উঠে, ঘুরে দাড়ানোর সাহস।
ধ্বংস স্তুপ থেকে ফিরিয়ে আনতে আমারই সর্বস্ব, বেঁধে নিই কপালে লাল কাপড়,
জমিনে চালাই লাঙল,
নদীতে ভাসাই নৌকা
গঞ্জের দোকানে জ্বালাই বাতি
কারখানায় আবার ঘুরাই চাকা
স্কুল ঘরে বেজে উঠেছে ঘন্টা ধ্বনি পুনর্বার।
তোমার প্রতাবর্তনের খবর শুনে-
বহুদিন পর উননে বসালো গৃহিণী ; ভাতের হাড়ি।
বাড়ি ফিরে, দীর্ঘদিনের নিদ্রাহীন সুরু চৌকিদার, নিশ্চিন্তে দিলো গভীর ঘুম!
মজম কমান্ডার কালিপথ দাশের চা ‘স্টলে জমালো আজকে আনন্দ আড্ডা।

তোমার প্রত্যাবর্তনের খবর শুনে –
কেউ আর ঘরে বসে নেই
সেই প্রাচীন জনপদ থেকে হেঁটে হেঁটে চর্যার পদাবলী নিয়ে হাজির বর্ষীয়ান নাগরিক,
তেরশনদীর ধারায় আবার বাধভাঙ্গা উচ্ছ্বসিত স্রোত
বদ্বীপের পলিমাটিতে জেগে উঠছে সবুজ পাতা
মেঘেরা ভেসে ভেসে বাতাসের গন্ধ মেখে ভাসছে আকাশময়
কেউ আর ঘরে বসে নেই
সবাই চেয়ে থাকে পথপানে
আলিঙ্গন- ভালবাসা আর স্নেহের জলে ভিজতে।
বহুদিন পর
রেসকোর্স আর রমনার আকাশে দেখা গেল এক ঝাঁক পাখি!
শাহবাগ মোড়ে কেবলই গোলাপের সুবাস!
শেষ বেলায় নীড়ে ফেরা পাখি আর বাড়ি ফেরা মানুষের মুখে নিশ্চিন্তে হাসি,
তোমার প্রত্যার্বতনের খবর শুনে
তোমার প্রত্যার্বতনের খবর শুনে।
.
সরকার আওলাদ হোসেন
বিসিএস সাধারণ শিক্ষা
চৌমুহনী সরকারি এস এ কলেজ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net