1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে পাঁচ জনে মিলে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার এক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ভৈরবে পাঁচ জনে মিলে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার এক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৮২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ :
গাজীপুরের টঙ্গীতে খালার বাসা থেকে সুনামগঞ্জের বাড়িতে যাওয়ার পথে ভৈরব বাসস্ট্যান্ডে নেমে গণধর্ষণের শিকার হওয়া কিশোরীকে পাঁচ জনে মিলে ধর্ষণ করে। ভৈরব বাসস্ট্যান্ড থেকে সিলেট বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষকদল জগন্নাথপুর রেললাইনের নিকটবর্তী স্থানে কিশোরীকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

গত ১৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘটিত এই গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে অপু ওরফে বাবু মিয়া (১৭) কে আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে গণধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে র‌্যাবকে এসব তথ্য জানায়।

রোববার দিবাগত রাত তিনটার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে অপু ওরফে বাবু মিয়াকে আটক করে। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এই অভিযানে নেতৃত্ব দেন।

আটক হওয়া অপু ওরফে বাবু মিয়া জগন্নাথপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net