1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন থেকে হরিণ ধরা সরঞ্জামসহ তিন চোরা শিকারি আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

সুন্দরবন থেকে হরিণ ধরা সরঞ্জামসহ তিন চোরা শিকারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৩৮০ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। সোমবার রাতে বাগেরহাট পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষিদিয়া চর এলাকা থেকে কোস্টগার্ডের সহযোগীতায় বনরক্ষীরা ওই শিকারিদের আটক করে। আজ সোমবার সকালে তাদেরকে শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করার পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসময় শিকারিদের কাছ থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, ১২শ’ মিটার জাল, ৫০টি ছিটকা ফঁাদ, ৩০টি নাইলনের দড়ির ফঁাদ, একটি দাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটক শিকারিরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইয়েদ মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০), একই গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা খান (২৫) এবং তাফালবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে আ. হাকিম (২০)।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণ শিকারের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষিরা কোস্টগার্ডের সহযোগীতায় রাতে অভিযান চালিয়ে পক্ষিদিয়া চর এলাকা থেকে ট্রলার ও হরিণধরা সরঞ্জামসহ তিন শিকারিকে আটক করে।
এব্যাপারে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক মাহমুদ বাদি হয়ে বন আইনে একটি মামলা দায়ে করেছেন। আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net