ঢাকা   ১১:০৬:০৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

সোনাইমুড়ি-চাটখিলে জাাঙ্গীর আলমের কম্বল ও শীতবস্ত্র বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার ২টি পৌরসভাসহ ১৮ ইউনিয়ন ও বিভিন্ন স্থানে গরীব অসহায় শীতার্ত নারী-পুরুষ ও এতিমদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

শনিবার সোনাইমুড়ি উপজেলার চাষীর হাট ইউনিয়ন বোর্ড অফিস থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরন শুরু করেন। এরপর সোনাইমুড়ি পৌরসভার বাস স্ট্যান্ড, বজরা বাজার, সোনাপুর ইউনিয়ন, আমিশাপাড়া ইউনিয়ন, জয়াগ ইউনিয়ন, দেওটি ইউনয়ন এবং চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন, রামনারায়নপুর ইউনিয়ন, শাহাপুর ইউনিয়ন ও পরকোট ইউনিয়নে শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ২ উপজেলায় ৮ হাজার কম্বল ও ৭ হাজার শীতবস্ত্র বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ি থানার আফিসার ইনচার্জ আব্দুস সামাদ, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন নিজাম উদ্দিন সুজন, জেলা যুবলীগের সদস্য আবু ছায়েম, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা, চাষীরহাট ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, বজরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল হোসেন, সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ সব ইউনিয়নে চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি