1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে উঠান বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে উঠান বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৪ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট সদর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার কাঠালতলা গ্রামের মেগনিতলা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিতে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল্লুর রহমান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,জাতীয় মহিলা সংস্থার বাগেরহাটের চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম মোল্লা,শেখ জাহিদুর রহমান।সভায় বক্তারা বলেন,সদর উপজেলা তথ্য কেন্দ্রের মাধ্যমে নারীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।নারীদের কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে,শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী ও বাল্য বিবাহ রোধ,মাদক এবং জঙ্গীবাদ এর বিরুদ্ধে প্রতিরোধ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান বক্তারা।বক্তারা আরও বলেন,নারীরা এখন আর অবলা নয়।নারীরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।তাই শিক্ষা,প্রশিক্ষণ,রাজনীতি সকল জায়গায় নারীদের অর্গাধিকার দেওয়ার কথা ব্যক্ত করেন বক্তারা।উক্ত উঠান বৈঠকে দুই শতাধিক নারীরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net