ঢাকা   ০১:৪৯:৫২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে চোখ উপড়ে ফেলা হয় ইউপি সদস্য রানার, গ্রেফতার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বারুইখালী ইউনিয়নের শেখপাড়া এলাকায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য নাজমুল হাসান রানার (৪০) চোখ উপরে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এর পর থেকে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শেখপাড়া এলাকার লিয়াকত কাজী (৫৫), মহারাজ খান (৪৫) এবং শাহজালাল আকন (৪০)। এর আগে গত (২৫ ফেব্রুয়ারি) রানার বড় ভাই ফারুক হাওলাদার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে এজাহার নমীয় এ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, ঘের সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে আমরা এজাহার নামীয় তিন আসামীকে আটক করেছি। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে লিয়াকত কাজী, একই দিন সকালে বারুইখালী গ্রাম থেকে মাহারাজ খান ও ২৫ ফেব্রুয়ারি রাতে বারুইখালী এলাকা থেকে এজাহার আরও এক আসামি শাহজালাল আকনকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ বলেন, নাজমুল হাসান রানা দুই বারের নির্বাচিত ইউপি সদস্য। সে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নতুন যুবলীগের কমিটিতে সম্পাদকীয় পদে থাকার কথা রয়েছে তার।
উল্লেখ্য, এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জন রানার উপর হামলা করে। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি