ঢাকা   ০৭:৫২:১০ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকান্ড ২৫দোকান ছাই, কোটি টাকার ক্ষতি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে সুন্দরবন লাগোয়া একটি বাজারের প্রায় ২৫টি দোকান ঘর পুড়ে ব্যাবসায়ী ও মালিকদের স্বপ্ন ছাই হয়েগেছে । ২৪ ফেব্রুয়ারি (শনিবার ) গভীর রাতে পুর্ব সুন্দরবন সংলগ্ন উপজেলার চালিতা বুনিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ওই রাতে শরনখোলা ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন । কিন্তু ২৫টি বিভিন্ন প্রকার দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি । তবে ,আগুনের সুত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি । এতে ওই বাজার ব্যাবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায় । অপরদিকে ,ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন , প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার , উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ , সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা মেজাম্মেল হোসেন ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ওই বাজারটি পরিদর্শন করেছেন । আর্কষিক অগ্নিকান্ডে নিঃশ্ব হওয়া ওই বাজারের ব্যাবসায়ী আব্দুল জব্বার (৫৫) , চাঁনমিয়া বয়াতি (৪৮) সহ অনেকে বলেন , শনিবার গভীর রাতে হঠাৎ দেখি বজার ব্যাবসায়ী জামাল মুন্সীর দোকানের মধ্যে আগুন জ্বলছে । দোকানটিতে গ্যাসের সিলিন্ডার ও ড়িজেল থাকার কারনে তা ফেটে মুহুতেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে । ওই সময় বিদ্যুৎ সরবারহ চালু থাকায় আমরা ভয়ে কেউ ঁঝঁুকি না নিয়ে ফায়ার সার্র্ভিসকে খবর দেই । এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ হলে স্থানীয়রা বহু চেষ্টা করি কিন্তু ব্যার্থ হই । পরে ফায়ার সার্ভিস সদস্যরা বাজারে এসে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্তনে আনেন কিন্তু সে সময় আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়েগেছে । এখন আমরা সর্বস্ব হারিয়ে পথে বসেছি । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মর্কর্তা সরদার মোস্থফা শাহিন জানান ,ক্ষতিগ্রস্থ বাজারটি ঘুরে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা চাওয়া হয়েছে । এছাড়া আগুন লাগার কারন জানতে শীঘ্রই একটি তদন্ত টিম গঠন করা হবে । ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি