1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ক্ষেত নষ্টের অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ব! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

শরণখোলায় ক্ষেত নষ্টের অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ব!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩২৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের শরনখোলায় কলাই ক্ষেত নষ্টের অভিযোগ তুলে বেড়া দিয়ে ১৫টি পরিবারের বসতবাড়ী থেকে বের হওয়ার রাস্থা (প্রবেশ পথ) বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে । যার কারনে ওই দিনমজুর পরিবারগুলো অবরুদ্ব অবস্থায় রয়েছে । ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের মধ্যে শেফালী বেগম (৩৮) অভিযোগ করে বলেন ,গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকালে আমার গৃহপালিত একটি গরু ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যের চাচা এবং অমার প্রতিবেশি আনোয়ার জোমাদ্দারের কলাই ক্ষেতে ঢুকে পড়ে । এতে তার ক্ষেতের সামান্য ক্ষতি হয় । ওই সময় প্রতিপক্ষরা গরুটিকে আঘাত করে এ নিয়ে উভয় পক্ষের ঝগড়া হয় । সেই ঘটনার জের ধরে আনোয়ার জোমাদ্দার তার স্ত্রী এবং ছেলে ও মেয়ে সহ তার বংশের ১০/১২ জন নারী পুরুষ একজোট হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পরে ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়ি হতে রাস্থায় বের হওয়ার সকল দরজা (পথ ) বেড়া দিয়ে আটকে দেয় । যার কারনে এখন আমাদের কাজী পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ব অবস্থায় রয়েছি । এছাড়া আমাদের গৃহপালিত প্রানী সহ আমার স্বামীর ভ্যান গাড়ি বের করা নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছি । এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আবু হানিফ কাজি (৭০), নাজমা বেগম (৩৫) আঃ আজিজ (৪৫) সহ একাধিক ব্যাক্তি বলেন ,অর্ধশত বছরের বেশি সময় ধরে আমাদের পুর্ব পুরুষ সহ আমরা এই রাস্থা দিয়ে চলাচল করে আসছি । আজ পর্যুন্ত কেউ রাস্থা বন্ধ করেননি । কিন্তু হঠাৎ করে তুচ্ছ ঘটনায় যারা যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্বে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রসাশনের নিকট অনুরোধ জানান ক্ষতিগ্রস্থরা । এ ব্যাপারে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাচানুজ্জামান জোমাদ্দার বলেন , বিষয়টি কেউ আমাকে অবগত করেনি । তবে, খবর নিয়ে দেখা হবে । এছাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন , বিষয়টি আমি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাধ্যমে অবগত হয়েছি । চিকিৎসা সংক্রান্ত কাজে আমি এলাকার বাহিরে আছি । তাই কোন পদক্ষেপ নিতে পারিনি । তবে এ ধরনের কাজ যারাই করুক না কেন? তা মোটেই ঠিক হয়নি । ক্ষতিগ্রস্থরা আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমার সহযোগিতা পাবে । অপরদিকে ,অভিযুক্তদের পক্ষে মোসাঃ সখিনা বেগম বলেন , রাস্থার জমি আমাদের তাই বেড়া দিয়ে পথ বন্ধ করেছি । তাতে কার কি? কারো ক্ষমতা থাকলে পারলে বেড়া তুলে নেক । উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান , এ ধরনের অভিযোগ এখনও পাইনি । তবে, খেঁাজ খবর নিয়ে শীঘ্রই ব্যাবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net