1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফোন করে এ কথা জানান।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

ড. মোমেন বলেন, সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত পাঁচ বাংলাদেশির চিকিৎসা চলছে। এ পাঁচজনের চিকিৎসা ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করছে।

বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় ধন্যবাদ জানিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল মোমেন জানান, সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সেখানকার চিকিৎসার ওপর আমাদের আস্থা রয়েছে।

সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো ৩৯ বছর বয়সী এক বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি ওই প্রবাসী সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এর একদিন পর ১১ ফেব্রুয়ারি সেলেটার অ্যারোস্পেস হেইটসের নির্মাণাধীন স্থাপনায় কর্মরত আরও এক বাংলাদেশির শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।

পরে ১৩ ফেব্রুয়ারি ৩৭ ও ৩০ বছর বয়সী আরও দুই বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী এ দুই বাংলাদেশিও সেলেটার অ্যারোস্পেসে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net