1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৮৬ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহঃ ঝিনাইদহে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহা-সচিব মোঃ আব্দুস সামাদ শফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ তাজিমূল ইসলাম শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রভাত রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হুমায়ন কবীর পন্ডিত, শেখ শামীম কামাল, মোঃ শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক বাবুল আখতার। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা সরকারের কাছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net