1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে এতিম বিলকিছের বিয়ে দিলো পুনাক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

নোয়াখালীতে এতিম বিলকিছের বিয়ে দিলো পুনাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩০৬ বার

মাহবুবুর রহমান : মাত্র দুই বছর বয়সে পিতৃহারা হয় বিলকিছ আক্তার। এক ভাই ও মা বিবি হাজেরাকে নিয়ে তাদের সংসার। ছোট বেলা থেকে দুই ভাই-বোনের খাবার ও ভরণ-পোষণ যোগাতে মানুষের বাড়ীতে কাজ করতো তাদের মা হাজেরা। কিশোর বয়স থেকে রাজমেস্ত্রী কাজ করে মা’এর পাশাপাশি সংসারের হাল ধরে বড় ভাই নূর নবী। কোন মতে চলে তাদের সংসার। এরমধ্যে বিয়ে উপযুক্ত হয় বিলকিছ আক্তার। কিন্তু টাকার অভাবে তার মা ও ভাইয়ের পক্ষে বিয়ের আয়োজন করা সম্ভব হচ্ছে না। আর এই সময় তাদের পাশে এসে দাড়িঁছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। দায়িত্ব নিলেন বিলকিছিরে বিয়ের।

বুধবার দুপুরে জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামের সামনার বাপের বাড়ীতে বিলকিছের বিয়ের অনুষ্ঠানে কথা হয় বিলকিছির ভাই নূর নবীর সাথে।

নূর নবী জানান, আমি পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি তানিয়া আলমগীরের কাছে কৃতজ্ঞ। উনার সহযোগিতায় চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে মো. শাহাদাত হোসেনের সাথে আমার বোনের বিয়ের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিয়ের সকল আয়োজনে উনারা সার্বক্ষনিক আমাদের সহযোগিতা করেছেন।

পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি তানিয়া আলমগীর জানান, পুনাকের আয়োজনে মেলাসহ বিভিন্ন খাত থেকে আয়ের লাভের অংশ অসহায়, দুঃস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে ব্যায় করা হয়। পুনাকের এক কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

তিনি আরো জানান, বিয়ের অনুষ্ঠানে তিনি এবং পুনাকের সহ-সভাপতি আয়েশা বেগম উপস্থিত ছিলেন। সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেনের বিয়ের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net