ঢাকা   ০৩:৩১:২১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ 

বিশ্ব জয় করে দেশে ফিরলেন যুব টাইগাররা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল্লাহ মজুমদার ঃ বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফ্লাইট আধঘণ্টা বিলম্ব হওয়ার কথা থাকলেও আগের সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫টা মিনিটেই আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা যায়, অতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, চট্টগ্রাম সিটির মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছিরউদ্দীন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।ক্রিকেটারদের বরণ করে নেয়ার পর বিমানবন্দরে তাদের সঙ্গে নিয়ে কেক কাটবেন বিসিবি সভাপতি। সেখানকার আয়োজন শেষ করেই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখানেও তাদের জন্য আয়োজনের ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখানকার আয়োজন শেষ হলে যতদ্রুত সম্ভব ক্রিকেটারদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি।গত ০৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি