1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ক্ষেত নষ্টের অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ব! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

শরণখোলায় ক্ষেত নষ্টের অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ব!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৯৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃবাগেরহাটের শরনখোলায় কলাই ক্ষেত নষ্টের অভিযোগ তুলে বেড়া দিয়ে ১৫টি পরিবারের বসতবাড়ী থেকে বের হওয়ার রাস্থা (প্রবেশ পথ) বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে । যার কারনে ওই দিনমজুর পরিবারগুলো অবরুদ্ব অবস্থায় রয়েছে । ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের মধ্যে শেফালী বেগম (৩৮) অভিযোগ করে বলেন ,গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকালে আমার গৃহপালিত একটি গরু ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যের চাচা এবং অমার প্রতিবেশি আনোয়ার জোমাদ্দারের কলাই ক্ষেতে ঢুকে পড়ে । এতে তার ক্ষেতের সামান্য ক্ষতি হয় । ওই সময় প্রতিপক্ষরা গরুটিকে আঘাত করে এ নিয়ে উভয় পক্ষের ঝগড়া হয় । সেই ঘটনার জের ধরে আনোয়ার জোমাদ্দার তার স্ত্রী এবং ছেলে ও মেয়ে সহ তার বংশের ১০/১২ জন নারী পুরুষ একজোট হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পরে ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়ি হতে রাস্থায় বের হওয়ার সকল দরজা (পথ ) বেড়া দিয়ে আটকে দেয় । যার কারনে এখন আমাদের কাজী পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ব অবস্থায় রয়েছি । এছাড়া আমাদের গৃহপালিত প্রানী সহ আমার স্বামীর ভ্যান গাড়ি বের করা নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছি । এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আবু হানিফ কাজি (৭০), নাজমা বেগম (৩৫) আঃ আজিজ (৪৫) সহ একাধিক ব্যাক্তি বলেন ,অর্ধশত বছরের বেশি সময় ধরে আমাদের পুর্ব পুরুষ সহ আমরা এই রাস্থা দিয়ে চলাচল করে আসছি । আজ পর্যুন্ত কেউ রাস্থা বন্ধ করেননি । কিন্তু হঠাৎ করে তুচ্ছ ঘটনায় যারা যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্বে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রসাশনের নিকট অনুরোধ জানান ক্ষতিগ্রস্থরা । এ ব্যাপারে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাচানুজ্জামান জোমাদ্দার বলেন , বিষয়টি কেউ আমাকে অবগত করেনি । তবে, খবর নিয়ে দেখা হবে । এছাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন , বিষয়টি আমি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাধ্যমে অবগত হয়েছি । চিকিৎসা সংক্রান্ত কাজে আমি এলাকার বাহিরে আছি । তাই কোন পদক্ষেপ নিতে পারিনি । তবে এ ধরনের কাজ যারাই করুক না কেন? তা মোটেই ঠিক হয়নি । ক্ষতিগ্রস্থরা আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমার সহযোগিতা পাবে । অপরদিকে ,অভিযুক্তদের পক্ষে মোসাঃ সখিনা বেগম বলেন , রাস্থার জমি আমাদের তাই বেড়া দিয়ে পথ বন্ধ করেছি । তাতে কার কি? কারো ক্ষমতা থাকলে পারলে বেড়া তুলে নেক । উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান , এ ধরনের অভিযোগ এখনও পাইনি । তবে, খেঁাজ খবর নিয়ে শীঘ্রই ব্যাবস্থা গ্রহন করা হবে । ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net