1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষাক্ষেত্রে একুশে স্মৃতি সম্মাননা পেলেন চকরিয়ার মজিদিয়া মাদরাসার সুপার মাওলানা নূরুল আবছার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু

শিক্ষাক্ষেত্রে একুশে স্মৃতি সম্মাননা পেলেন চকরিয়ার মজিদিয়া মাদরাসার সুপার মাওলানা নূরুল আবছার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৪ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ একুশে স্মৃতি সম্মাননা-২০২০ পেয়েছেন চকরিয়া পৌরসভার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী। শনিবার ২২ফেব্রুয়ারি রাজধানী ঢাকার কাঁটাবন চিংড়ি চাইনীজ রেস্টুরেন্ট মিলনায়তনে ঢাকা স্বাধীনতা সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। মাদরাসা সুপার মাওলানা নূরুল আবছার ছিদ্দিকী অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, শাহ জব্বারিয়া এতিমখানা (নিবন্ধন নং: কক্স-২৯৪/০৫) দিগরপানখালী চিরিঙ্গা চকরিয়ার কার্যকরী কমিটির সভাপতি, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সেক্রেটারি, মৌলভীরকুমবাজার বায়তুল ইলাহ জামে মসজিদের খতিব, নূরানী কাফেলা ভাঙ্গারমুখের উপদেষ্টা কমিটির সদস্য, চকরিয়া ক্বিরাত সংস্থার উপদেষ্টা সদস্য, জাতীয় ইমাম সমিতি চকরিয়া পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net