1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার কারণে বাড়ি ভাড়া মওকুফ করলেন ঢাকার এক ভবন মালিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

করোনার কারণে বাড়ি ভাড়া মওকুফ করলেন ঢাকার এক ভবন মালিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৩৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে রাজধানী ঢাকার নিজের ভাড়াটিয়াদের জন্য এগিয়ে এসেছেন এক ভবন মালিক। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে তিনি ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
উক্ত ভবনের ভাড়াটিয়া শফিক তিনি একজন নিম্ন বেতনে চাকুরী করেন। তিনি বাড়ির মালিকের এই ঘোষণা শোনে সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বাড়ি মালিকের জন্য দোয়া করেন এবং এই বিষয়টি সত্যতা প্রমাণিত প্রকাশ করেন। হঠাৎ করে বাড়ির মালিক শিউলি হাবিব সব ভাড়াটিয়াদের কাছে চিরকুটের মতো কাগজে লেখে সবার নিকট প্রেরণ করেন চলতি মাসের বাসা ভাড়া আপনারা কেউ দিতে হবে না। আমি বাড়ির মালিক শিউলি হাবিব উক্ত বিষয়টি সম্পুর্ণ ভাবে অঙ্গিকার ব্যক্ত করে ঘোষণা দিলাম। এই বিষয়ে এই ভবনের সব ভাড়াটিয়া বিষয়টি সম্পুর্ণ ভাবে সত্যতা নিশ্চিত করেন গণমাধ্যমের কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন রাজধানীর জুরাইনের ভবন মালিক শেখ শিউলি হাবিব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকউন্টে দেওয়া পোস্টে বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম।

আমি বলব, বাংলাদেশের সব বাড়িওয়ালার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে কোরানা মোকাবিলায় সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।

এই পোস্টে তার স্বামী হাবিবুর রহমান হাবিব কমেন্ট করে বলেন, ধন্যবাদ তোমাকে। আমার সহধর্মিনী হিসেবে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, ক্ষুদ্র রাজনীতিবিদের স্ত্রী হিসেবে স্যালুট তোমাকে। শেখ শিউলি হাবিব মানুষ সারাজীবন মনে রাখবে তোমাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net