1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি গরুর মৃত্যু, আহত আরও ৫ টি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

কালীগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি গরুর মৃত্যু, আহত আরও ৫ টি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহ কালীগঞ্জের অগ্নিকান্ডে এক কৃষকের ৪ টি গরু মারা গেছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৫ টি গরু আগুনে ঝলসে আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ পৌরএলাকার বাবরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক ফারুক হোসেন ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গরুর মালিক বাবরা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি গরুর খাবার দিয়ে নিজের ঘরে যান। এরপর তারা পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৩ টার দিকে তার স্ত্রী নাজমা বেগম বাইরে বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৪ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় আরও ৫ টি গরু।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, গোয়াল ঘরের মধ্যের জ্বলন্ত মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা ধারনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net