1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা-৩(সাদুল্যাপুর- পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন নৌকার মাঝি স্মৃতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

গাইবান্ধা-৩(সাদুল্যাপুর- পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন নৌকার মাঝি স্মৃতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৪৮ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে ২ লক্ষ ১ হাজার ৪শত ৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ধানের র্শীর্ষে ৪১ হাজার ৪ শত ০৮ এবং জাতীয় পাটির মইনুর রাব্বী চৌধুরী লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩শত ৪৯ এবং ভাট পান।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। তবে দুই উপজেলায় ভোট পড়েছে শতকরা ৪৫ ভাগের বেশি। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান এ তথ্য জানান।
সরেজমিন অধিকাংশ কেন্দ্রই ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে কিছু কিছু কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান,প্রতিটি ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোথাও কোনও অপ্রতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ কোনও প্রার্থীই করেননি। স্ব-স্ব কেন্দ্রই ফলাফল ঘোষণা করেন। এরপর রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
এদিকে, দুপুরের পর ভোট কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা এবং নেতাকর্মীদের মারধরসহ অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তোলেন বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল প্রতীক নির্বাচন থেকে সরে গত ১৭ মার্চ নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেও তার পক্ষে ৫ শত ১৪ ভোট পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net