1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও তিন হাজার এতিমের মাঝে খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি 

চকরিয়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও তিন হাজার এতিমের মাঝে খাবার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৪৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া সংবাদদাতা: মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের সরকারি ক্যাপিটেশনপ্রাপ্ত চকরিয়া উপজেলা সমাজসেবা কাযালয়ের উদ্যোগে উপজেলার ২৩টি এতিমখানায় প্রায় ৩হাজার এতিম শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার প্যাকেট বিতরণ করেছে। মঙ্গলবার ১৭মার্চ উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন হয়। পরে সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত একাধিক পুস্তকের সমন্বয়ে “বঙ্গবন্ধু কর্ণার”। উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ তানভীর হোসেন। এসময় উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মুছাম্মৎ হাবিবা জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিধান কান্তি রুদ্র, এনিজিও প্রতিনিধি মুহাম্মদ নোমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net