1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে সর্বত্র সুনসান নিরবতা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে সর্বত্র সুনসান নিরবতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪১৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হোম কোয়ারেন্টাইন মানতে কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে সর্বত্র সুনসান নিরবতা চলছে। ফলে নারী ও পুরুষসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছে না। ইতোপূর্বে কেউ এমন সুনসান নিরবতা দেখেনি। এরই মধ্যে রোগীর সঙ্কট ও ডাক্তাররা না আসায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার। শনিবার (২৮ মার্চ) চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী কাঁচা বাজার ও ফার্মেসী খোলা থাকলেও ক্রেতা একেবারে নেই বললেই চলে। দীর্ঘ সময় ক্রেতা না পেয়ে অনেক ব্যবসায়ীও দোকান বন্ধ করে চলে যায়। সকালে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। সেনাবাহিনীর উপস্থিতি দেখে সবাই সরে যায়। এছাড়া থানা পুলিশের পৃথক টিম বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে মাইকিং করে জনগণকে সচেতন করতে দেখা যায়। প্রশাসনের কঠোর অবস্থান দেখে সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net